1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুর-৫ আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

 

আল.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি গাজীপুর মহানগরীর পূবাইল ষ্টেশন এলাকায় খিলগাঁও,পূবাইল রহমানিয়া মডেল মাদ্রাসা বাজার কেন্দ্র বিএনপির আয়োজনে গাজীপুর -৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ.কে.এম ফজলুল হক মিলন এক বিশাল নির্বাচনী পথসভায় যোগ দেন।তিনি বলেন,পূবাইলে এখনো অনেক অসম্পূর্ণ কাজ রয়ে গেছে আগামী ১২ তারিখ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে সকলকে সঙ্গে নিয়ে পূবাইলের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা হবে।

 

বক্তব্যে ফজলুল হক মিলন আরও বলেন,বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।শনিবার ৭ ফেব্রুয়ারি পূবাইল থানার বিভিন্ন কেন্দ্র অবস্থানকালে ধানের শীষের ভোট চাইতে গিয়ে তিনি এসব কথা বলেন।

 

নির্বাচনী পথসভায় আরও উপস্থিত ছিলেন,পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন সিকদার বকুল, সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ সরকার,খিলগাঁও কেন্দ্রের আহবায়ক সালাহউদ্দিন সরকার,সদস্য সচিব তমিজউদ্দিন মোল্লা,পূবাইল রহমানিয়া মডেল মাদ্রাসা কেন্দ্রের আহবায়ক শেখ তানভীর আহমেদ সদস্য সচিব সাকি আহমেদ অনিক,বাজার কেন্দ্রের আহ্বায়ক আফজাল সদস্য সচিব আল-আমিন মোল্লা আরও উপস্হিত ছিলেন,কাজী হুমায়ূন,স্বেচ্ছাসেবক দলের জহির উদ্দিন মোল্লা,আক্তার হোসেন আতু মোল্লা,যুবদল নেতা হারেজ আলী,শুক্কুর আলী,মোক্তার হোসেন,খোকন মিয়া,আজাদ,জাহাঙ্গীর আলম,জহির উদ্দিন,শেখ মহসীন,টুটুলসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট