
মো.হাইউল উদ্দিন খান, গাজীপুর প্রতিনিধি
বিশাল গণ মিছিলের মাধ্যমে নির্বাচনী শোডাউন করেছেন গাজীপুর-২ সংসদীয় আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি। শনিবার বিকালে মহানগরীর ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ধানের শীশের এ বিশাল মিছিলের নেতৃত্ব দেন প্রার্থী নিজেই। বিএনপির এ নির্বাচনী মিছিলে গাজীপুর-২ আসন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
মিছিলটি রাজবাড়ী মাঠ থেকে মিছিল শুরু হয়ে জয়দেবপুর বাজার, বাসস্ট্যটি হয়ে শিবাবাড়ী মোরে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সংক্ষিপ্ত সমাবেশে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য এদেশের মানুষ দীর্ঘ ১৬টি বছর অপেক্ষা করেছে। অনেক অত্যাচার নিযাতন সহ্য করেছে। এ নির্বাচনে একটি দল অবৈধ প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে। এসব বিষয়ে তিনি সকলকেত সতর্ক থাকার আহবান জানান। গাজীপুরের মানুষ এবারের নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, গাজীপুরবাসী জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ প্রতীককে পূর্বের ন্যায় বিপুল ব্যবধানে বিজয়ী করবে।