1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পটুয়াখালী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা। 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

 

 

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জনাব শহিদুল আলম তালুকদার পটুয়াখালী-২ আসন বাউফল উপজেলার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ২১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। উন্নত যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

 

ইশতেহারে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বগা সেতু দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছে। পাশাপাশি বাউফল উপজেলা হাসপাতাল আধুনিকায়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ ও জরুরি সেবা সম্প্রসারণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, নদীতীরবর্তী এলাকা ও চন্দ্রদ্বীপ ইউনিয়নকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা, নারী ও শিশুদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা জোরদার এবং চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়নের পরিকল্পনাও ইশতেহারে স্থান পেয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সড়ক উন্নয়ন, বাউফল পৌর এলাকায় যানজট নিরসনে বিলবিলাস থেকে কালাইয়া পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ এবং কালাইয়া থেকে ভোলা পর্যন্ত নিয়মিত ফেরি চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

নারী শিক্ষার প্রসারে মহিলা কলেজ ও বালিকা মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ, যুবসমাজের কর্মসংস্থানের জন্য আইসিটি ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, আধুনিক স্টেডিয়াম নির্মাণ এবং ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া চন্দ্রদ্বীপ এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপন, মাদক ও চাঁদাবাজিমুক্ত বাউফল গড়ে তুলতে সামাজিক আন্দোলন জোরদার, ধর্মীয় শিক্ষা ও অবকাঠামো উন্নয়ন, এতিমখানা ও বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা এবং বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ ও স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করার অঙ্গীকার করা হয়েছে।

ইশতেহারে জেলে ও মৎস্যজীবীদের জন্য নিরাপদ ঘাট ও নৌযান সহায়তা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন উন্নয়ন, দুর্যোগ মোকাবেলায় টেকসই বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও রয়েছে।

এ বিষয়ে শহিদুল আলম তালুকদারের হয়ে বাউফল উপজেলা বিএনপির আহবায়ক তছলিম তালুকদার  বলেন,বাউফলকে একটি আধুনিক, উন্নত ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। জনগণের সমর্থন পেলে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট