1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রমজান আত্মশুদ্ধি ও চারিত্রিক বিপ্লবের মাস— এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 

মো. হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

পবিত্র রমজানকে আত্মশুদ্ধি ও চারিত্রিক বিপ্লবের মাস আখ্যায়িত করে হেযবুত তওহীদের শীর্ষনেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, “সওম কেবল পানাহার থেকে বিরত থাকা নয়; এটি আত্মসংযমের কঠোর সাধনা, যা ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অনিবার্য শক্তি।”

শনিবার (২১ ফেব্রুয়ারি ) বিকেলে গাজীপুর শহরের সাগর-সৈকত কনভেনশন হলে হেযবুত তওহীদের উদ্যোগে ‘সওম: আত্মসংযম বিপ্লবের অনিবার্য চরিত্র’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইতিহাসের প্রতিটি ইতিবাচক পরিবর্তনের নেপথ্যে ছিল বিপ্লবীদের দৃঢ় চরিত্র ও আত্মনিয়ন্ত্রণ। সওম সেই চারিত্রিক শক্তি অর্জনের প্রশিক্ষণ দেয়, যা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে ন্যায় ও সাম্যের পথে এগিয়ে নিতে সহায়ক।

গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে ও ফরিদ উদ্দিন রব্বানির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী, সুধীজন ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ মিলনমেলায়।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট