1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

বিধবা রাবেয়া বেওয়ার পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

 

উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নে এক অসহায় ও দুস্থ পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া বাজার সংলগ্ন এলাকায় বিধবা রাবেয়া বেওয়ার হাতে এক মাসের শুকনো খাদ্যসামগ্রী তুলে দেন প্রশাসনের কর্মকর্তারা।

 

উপজেলা প্রশাসনের অর্থায়নে বিতরণকৃত সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, চিনি, আয়োডিনযুক্ত লবণ, ভোজ্য তেল ও ছোলাবুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এ সময় উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উলিপুর থানা-র ওসি সাঈদ ইবনে সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

 

খাদ্যসহায়তার পাশাপাশি রাবেয়া বেওয়ার জন্য একটি নতুন বসতঘর নির্মাণ করে দিয়েছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস করায় মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। বিষয়টি প্রশাসনের নজরে এলে দ্রুত উদ্যোগ নেওয়া হয় এবং প্রশাসনের সার্বিক সহযোগিতায় তার জন্য একটি নিরাপদ ও টেকসই ঘর নির্মাণ সম্পন্ন করা হয়। নতুন ঘর পেয়ে রাবেয়া বেওয়া এখন স্বস্তি ও নিরাপত্তার মধ্যে বসবাস করতে পারছেন।

 

সহায়তা ও নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রাবেয়া বেওয়া। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন এবং বলেন, “এখন অন্তত মাথা গোঁজার একটা নিরাপদ ঠাঁই পেলাম।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। শুধু সাময়িক সহায়তা নয়, তাদের স্থায়ী পুনর্বাসনের দিকেও আমরা গুরুত্ব দিচ্ছি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট