1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

গাজীপুরে হাতের কব্জি কেটে নেয়ার ঘটনায় জড়িত ০২ জন গ্রেফতার

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

 

গাজীপুর মহানগরীর সদর থানাধীন তুরাগপাড় এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর হাত কেটে বিছিন্ন করার ঘটনায় সরাসরি জড়িত দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

 

 

শনিবার (২১ ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে সিদ্দিক মিয়া (৩৪) নামে এক ব্যক্তির ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিকভাবে তদন্তে নামে জিএমপি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরাসরি জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

জিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। নগরবাসী আশা করছেন, এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে অপরাধ প্রবণতা কমবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট