
মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে গাজীপুর ১- ২ ও ৫ আসনে নির্বাচন পরবর্তী মূল্যায়ন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪ ঘটিকায় ২৮ নং ওয়ার্ড বরুদা সাবেক পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ রফিজ উদ্দিন রফিকের নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. রফিজ উদ্দিন রফিকের সভাপতিত্বে,,ওমেদা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক, মো.শাহজাহান সিরাজ এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মো. শামীম সিদ্দিক,গাজীপুর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ হাইউল উদ্দিন খন,প্রজন্ম দলের নির্বাচন পরিচালনা কমিটির সহ-সভাপতি গাজীপুর মহানগর, জসিম উদ্দিন হাওলাদার, প্রজন্ম দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য গাজীপুর মহানগর, জুয়েল ভাদুড়ী অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ঢাকা বিভাগীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য সহ গাজীপুর সাংবাদিক ইউনিটির সহ-সভাপতি আবু সালেক ভূইয়া,সাংবাদিক জিল্লুর রহমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে সবার মাঝে ইফতার বিতরণ করা হয়