1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

গত ১৯ ফেব্রুয়ারি /২৬ তারিখে খুলনা থেকে প্রকাশিত “দৈনিক খুলনা গেজেট” পত্রিকায় “খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির কর্ম বিরতিতে অচল খাদ্য বিভাগ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত প্রকাশিত সংবাদ’র বিষয়ে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (রেজি : ৬২২) এর মানিক তলা ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে প্রতিবাদ করেছেন কোষাধ্যক্ষ মো: মন্টু মিয়া। প্রতিবাদ পত্রে প্রকাশিত সংবাদ টিকে তিনি অসত্যি ভিত্তিহীন, ষড়যন্ত্র মুলক ও জনমনে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন। প্রতিবাদ পত্রে তিনি বলেন যে, প্রকৃত ঘটনা হচ্ছে খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সভাপতি ও জামায়াতে ইসলামী সমর্থিত নেতা এসএম আজিজুর রহমান স্বপনের সিন্ডিকেটের কারণে খুলনা মহেশ্বর পাশা সিএসডি ৪ ও ৭ নং ঘাট ও খুলনা সিএসডিতে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি খাদ্য পরিবহন বন্ধ করে দেয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ই দলীয় প্রভাব খাটিয়ে সে সভাপতির পদ ছিনিয়ে নেয়। এরপর ২৭০জন ঠিকাদার কে জিম্মি করে ট্রাক ভাড়া সে নিজেই আদায় করে থাকে। উক্ত ভাড়া থেকে তার ব্যক্তিগত কমিশন রেখে অতিরিক্ত ৫০০ টাকা করে ট্রাক প্রতি নিয়ে তারপর ট্রান্সপোর্ট কে ভাড়া পরিশোধ করে। ২০০৫ সাল থেকে যতবার টেন্ডার আহ্বান করা হয়েছে ততবারই সমিতির পক্ষ থেকে মামলা করে টেন্ডার বন্ধ করে দেয়া হয়েছে। তাই প্রকৃত ট্রাক সিন্ডিকেটের কারণে নয় বরং আজিজুর রহমান স্বপনের চাদাবাজির কারণে খুলনা খাদ্য বিভাগের পরিবহন কার্যক্রম অচল হয়েছে। সংবাদ টিতে সত্যি ঘটনা কে আড়াল করে মিথ্যা ও বিভ্রান্তির তথ্য প্রকাশ করে উদোড় পিন্ডি ভোদর ঘাড়ে চাপানো হয়েছে বলে তিনি মতামত দেয়। মিন্টু মিয়া প্রশাসনের নিকট আজিজুর রহমান স্বপনের এ ধরনের চাদাবাজি বন্ধের জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট