
লালমনিরহাট প্রতিনিধি;
মোঃ রব্বানী ইসলাম
লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২০০ বোতল এস্কাফ (ESKuf) জব্দসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
র্যাব সূত্রে জানা গেছে, রবিবার ২৩ফেব্রুয়ারি রাত আনুমানিক ২টা ২০ মিনিটে র্যাব-১৩, সদর কোম্পানি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খামারভাতি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ হারুন মিয়া (৩৯) নামের এক ব্যক্তির বসতবাড়ি থেকে ২০০ বোতল এস্কাফ জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হারুন মিয়া খামারভাতি গ্রামের নুরু হোসেন ওরফে নুরু শেখের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তিনি জেলার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে এস্কাফ সংগ্রহ করে কৌশলে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম
তারিখ; ২৩-০২-২০২৬_