1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

রূপসায় ইফতার মাহফিলে এমপি আজিজুল বারী হেলাল, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির এক অনন্য সুযোগ এনে দেয়। 

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনা-৪ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির এক অনন্য সুযোগ এনে দেয়। এই বরকতময় মাস মানুষকে সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ ও সংযমী হতে শিক্ষা দেয় এবং সমাজে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। রমজান শুধু ইবাদতের মাস নয়,বরং আত্মসমালোচনা ও মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করারও উত্তম সময়। রমজানের চেতনাকে ধারন করে সবাই বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনে বর্তমান বিএনপি সরকারকে সহযোগিতা করতে হবে। খুলনা-৪ আসনের জনগণের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, সবাই যেন রমজানের শিক্ষাকে ধারণ করে ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সকলের প্রধানমন্ত্রী হিসাবে দেশবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। তিনি দল-মত, জাতি-ধর্ম, বর্ণ বা শ্রেণিভেদ না করে সকল মানুষের কথা ভাবেন এবং দেশের প্রতিটি নাগরিকের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ঠিক তেমনি আমিও শুধু বিএনপি বা এর অঙ্গসংগঠনের জনপ্রতিনিধিই নই আমি এই এলাকার প্রতিটি মানুষের জনপ্রতিনিধি হতে চাই। আমার কাছে ধনী-গরিব, ছোট-বড়, ভিন্ন মত বা ভিন্ন পরিচয়ের মানুষ বলে কিছু নেই, সবার সমস্যাই আমার সমস্যা,সবার উন্নয়নই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন জনগণের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও সমর্থন নিয়ে খুলনা-৪ আসনকে একটি আদর্শ, আধুনিক ও উন্নয়নমুখী অঞ্চলে পরিণত করা হবে। এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি নিরাপদ সমাজ গড়ে তোলাই হবে আমাদের অঙ্গীকার। জনগণ পাশে থাকলে কোনো বাধাই বাধা নয় সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবো।

 

তিনি আজ ২৭-শে ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে আইচগাতী ইউনিয়নের সরকারি রূপসা কলেজে রূপসা তেরোখাদা দিঘলিয়া নির্বাচন পরিচালনা পরিষদের আয়োজনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসনে আজিজুর বারী হেলাল নির্বাচিত হওয়ায় মহান আল্লাহতালা দরবারে শুকরিয়া আদায় করে গণ ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

 

ইফতার ও দোয়া মাহফিল পূর্বক আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু,এনামুল হক সজল,রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু, খুলনা জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল সাহা।

খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ ও এম এ সালাম যৌথভাবে সার্বিক পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আনিচুর রহমান বিশ্বাস, নাজমুস সাকিব পিন্টু, আরিফুর রহমান আরিফ,মোল্যা এনামুল কবীর,মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, জেলা কৃষকদল সাধারন সম্পাদক শেখ আবু সাঈদ, তাঁতিদল সদস্য সচিব মাহমুদুল আলম লোটাস, মাওলানা হাবিবুর রহমান,রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, হুমায়ূন কবীর, যুগ্ম আহবায়ক রয়েল আজম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, মাসুম বিল্লাহ, বিএনপি নেতা এসএম আঃ মালেক, খান আনোয়ার হোসেন, শেখ মোঃ আবু সাঈদ, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, মিকাইল বিশ্বাস, শাহাবুদ্দিন ইজারাদার, আয়ূব মল্লিক,জাকির হোসেন জমাদ্দার, শফিকুল ইসলাম বাচ্চু,হাবিবুর রহমান বেলাল, বনি আমিন সোহাগ,রেজাউল ইসলাম রেজা, শাহ আলম ভূইয়া,ফম মনিরুল ইসলাম, মুন্না সরদার, খান আলিম হাসান,সৈয়দ কামরুজ্জামান নান্টু,খান ওলিয়ার রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট