1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
February 28, 2026, 11:06 pm
Title :
প্রবাসের মাটিতে ঝরল তরুণ প্রাণ: মরদেহ ফেরাতে আকুতি মুরাদনগরের পরিবারের। সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫ গাজীপুরে শিক্ষার্থীসহ দুইজনের পোড়া মরদেহ উদ্ধার গাজীপুরের টঙ্গীতে বেতন না দিয়ে কারখানা বন্ধ, রাস্তায় দেড় শতাধিক শ্রমিক শিবগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও নেতা-কর্মীদের সম্মানে বিশাল ইফতার মাহফিল রূপসায় ইফতার মাহফিলে এমপি আজিজুল বারী হেলাল, পবিত্র মাহে রমজান মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতির এক অনন্য সুযোগ এনে দেয়।  সালথায় মাদক সেবন ও ব্যবসায় বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে মারধর কুমিল্লা মেম্বারস অব ওটি এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ কালিহাতীতে সাংবাদিকদের সাথে ডাঃ শাহ আলম তালুকদারের ইফতার মাহফিল

গাজীপুরে শিক্ষার্থীসহ দুইজনের পোড়া মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : Saturday, February 28, 2026,
  • 25 Time View

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

 

 

গাজীপুরে পৃথক দুই স্থান থেকে শিক্ষার্থীসহ দুইজনের আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা হত্যার পর মরদেহ বনের ভেতর নিয়ে পুড়িয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার–বরমি সড়কের বিন্দাবন এলাকার গজারি বনের ভেতর অজ্ঞাত এক যুবকের (২০) আগুনে পোড়া মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

অন্যদিকে গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় দুই দিন আগে নিখোঁজ হওয়া মাহবুব নামে এক মাদরাসা শিক্ষার্থীর আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয়রা বনের ভেতর মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

 

গাজীপুর জেলা পুলিশ পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন বলেন, শ্রীপুর ও ভবানীপুর এলাকা থেকে দুইজনের আগুনে পোড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

এলাকাবাসী জানান, দুটি নৃশংস ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট