1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 2, 2026, 11:29 pm
Title :
সালথায় ১১ দলীয় জোটের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদা বাঘাশিয়া খাল পুনঃ খনন কাজের উদ্ভোদন করেছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।  গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট শিবগঞ্জে পরিবেশ ছাড়পত্রহীন ৩৫ ইটভাটা, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও জনস্বাস্থ্য ফেনীতে আগাম বন্যা পরিস্থিতি জানাতে ডিজিটাল বোর্ড স্থাপন ফেনী রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান: তিনজনের কারাদণ্ড, মৎস্য আড়ত ও মাটিকাটার বিরুদ্ধেও ব্যবস্থা গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক কাতারে এনামুল ট্রেডিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি কাতারে এনামুল ট্রেডিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনীতে আগাম বন্যা পরিস্থিতি জানাতে ডিজিটাল বোর্ড স্থাপন

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026,
  • 27 Time View

 

 

মো: মিজানুর রহমান(পলাশ), ফেনী প্রতিনিধি, ফেনী:

বন্যার আগাম সতর্কতা ও পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য জানাতে ফেনীতে আধুনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। সোমবার (২ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ বোর্ডের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

 

জেলা প্রশাসন সূত্র জানায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সহায়তায় এ ডিজিটাল ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে মুহুরী ও অন্যান্য নদ-নদীর পানির উচ্চতা, সম্ভাব্য বন্যা পরিস্থিতি, আবহাওয়ার পূর্বাভাস এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা তাৎক্ষণিকভাবে জানা যাবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ফেনী জেলায় প্রতিবছরই বর্ষা মৌসুমে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আগাম তথ্য প্রাপ্তি নিশ্চিত করা গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এই ডিজিটাল বোর্ডের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরসমূহ দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে এবং জনসাধারণকে সময়মতো সতর্ক করা যাবে।

 

অনুষ্ঠানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. গাজীুল হোসেন, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, আরডিআইএসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ফজলুল আরেফিনসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জেলা প্রশাসন জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট