1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 2, 2026, 11:28 pm
Title :
সালথায় ১১ দলীয় জোটের নির্বাচন পরবর্তী পর্যালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত তেরখাদা বাঘাশিয়া খাল পুনঃ খনন কাজের উদ্ভোদন করেছেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।  গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট শিবগঞ্জে পরিবেশ ছাড়পত্রহীন ৩৫ ইটভাটা, ক্ষতিগ্রস্ত কৃষিজমি ও জনস্বাস্থ্য ফেনীতে আগাম বন্যা পরিস্থিতি জানাতে ডিজিটাল বোর্ড স্থাপন ফেনী রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান: তিনজনের কারাদণ্ড, মৎস্য আড়ত ও মাটিকাটার বিরুদ্ধেও ব্যবস্থা গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মহড়া, এলাকায় আতঙ্ক কাতারে এনামুল ট্রেডিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত অভিযোগ ঘিরে বিতর্ক: খোকসা থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, তদন্তের দাবি কাতারে এনামুল ট্রেডিং অ্যান্ড হসপিটালিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট

Reporter Name
  • Update Time : Monday, March 2, 2026,
  • 24 Time View

 

ওসমান গনি

স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের। খোঁজ নিয়ে জানা যায় দিবাগত মধ্যরাত থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও অংশের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ শুরু হয়েছে। সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলে ধীরগতি তৈরি হওয়ায় এর প্রভাব পড়ে পুরো মহাসড়কে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সোনারগাঁও অংশের সেই যানজট গজারিয়া অংশেও ছড়িয়ে পড়ে।

 

ঢাকাগামী কভার ভ্যান চালক আনোয়ার হোসেন জানান, সকাল ৬ টায় দাউদকান্দি ব্রীজ পার হওয়ার পর থেকেই তিনি যানজটে আটকা পড়েন। দীর্ঘ তিন-চার ঘন্টা সময় পার হলেও এখনো মেঘনা ব্রীজ পার হতে পারেন নি। মাইক্রোবাস চালক রফিকুল ইসলাম বলেন, মহাসড়কের গজারিয়া অংশের ঢাকামুখী লেনের প্রায় ১৩ কিলোমিটার এলাকা কার্যত স্থবির হয়ে আছে। কুমিল্লামুখী লেনে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে তিন ঘণ্টা বসে থেকেও মেঘনা ব্রিজ পার হতে পারিনি। অথচ স্বাভাবিক সময়ে এই পথটুকু যেতে মাত্র ৮-১০ মিনিট সময় লাগে।

 

কুমিল্লা থেকে তিশা গাড়ীর ড্রাইভার খোকন বলেন,দশ মিনিটের রাস্তা আসতে তিন ঘন্টা সময় লাগলো,সংস্কার কাজ কি ঈদের আগে কিংবা পরে করা যায় না? ঈদ আসলেই সংস্কার কাজে শুরু হয়, এর ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, সাধারণ মানুষ পড়ে চরম দূর্ভোগে। এই তিন-চার ঘন্টা যানজটে আটকে থেকে চরম দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুরা। এ প্রসঙ্গে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শওকত হোসেন জানান, নারায়ণগঞ্জ অংশে ক্ষতিগ্রস্ত লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলছে। এর ফলে সোমবার মধ্যরাত থেকে ঢাকামুখী লেনে যানজট সৃষ্টি হয় যা পরবর্তী সময়ে গজারিয়া অংশে ছড়িয়ে পড়ে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট