1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 12:08 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অবৈধভাবে পুকুরের মাছ বিক্রি করে টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : Sunday, March 8, 2026,
  • 78 Time View

‎লালমনিরহাট প্রতিনিধি:
‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাটের সাতপাটকী আবাসন-১ ও ২ এবং আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন হাসান সরোবর (বুড়ির দিঘী) পুকুরের মাছ অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা।

‎রবিবার ৮মার্চ সকালে লালমনিরহাটের সাতপাটকী আবাসন এলাকায় অবস্থিত বুড়ির দিঘী পাড়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে (বুড়ির দিঘী) মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

‎সংবাদ সম্মেলনে সমিতির সদস্যরা অভিযোগ করেন, সমিতির পুকুরে চাষ করা মাছ অবৈধভাবে বিক্রি করে কিছু ব্যক্তি টাকা আত্মসাত করেছেন। এতে সমিতির সদস্যরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা দাবি করেন, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং আত্মসাৎ করা টাকা সমিতির কাছে ফেরত দিতে হবে।

‎এ সময় সমিতির সদস্যরা জানান, পুকুরটি সমবায়ের মাধ্যমে পরিচালিত হলেও কিছু অসাধু ব্যক্তি নিয়ম ভেঙে মাছ বিক্রি করে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন। এতে সমিতির সদস্যদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

‎সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না ঘটে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

‎এ সময় সমিতির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


‎লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম
‎তারিখ; ০৮-০৩-২০২৬_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট