1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 10, 2026, 2:03 pm
Title :
জন্মদিনে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ—দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন এম এইচ মুন্না উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত সৌদি আরবের আল-খারিজ এলাকায় ইরানি মিসাইল হামলায় নিহত প্রবাসীর পরিবারের পাশে এমপি জালাল উদ্দিন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সচিব আবুল বাসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ।  মুরাদনগরে শিক্ষক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দালালি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগে বিতর্কে কামরুল শাহীন।   ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটের হাতিবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার ‎ রূপসায় মানববন্ধনে শ্রমিকদল নেতা মাসুমকে হত্যাকারী ও অর্থদাতাদের  দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি।  মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩ সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আফজাল হোসেন কায়সার

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সচিব আবুল বাসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন । 

Reporter Name
  • Update Time : Tuesday, March 10, 2026,
  • 26 Time View

 

 

মোঃ রেজাউল করিম (ব্যুরো চীফ কুমিল্লা)

 

কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের সচিব আবুল বাসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার আবু সায়েম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা হারুন আল রশিদ, কর্মকর্তা আবু ইউসুফসহ বিভিন্ন ওয়ার্ডের সচিবরা।

বক্তারা বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে একজন সিটি কর্পোরেশন কর্মকর্তার ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। দ্রুত হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষে সিটি কর্পোরেশন সচিবের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সচিব আবুল বাসার বলেন, “অফিসের দায়িত্ব পালন করতে গিয়ে আমি একাধিকবার হামলার শিকার হয়েছি। হামলাকারীদের বিচারের দাবিতে আমরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট