1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 11, 2026, 9:25 pm
Title :
আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবীতে সালথায় মানববন্ধন জন্মদিনে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ—দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করলেন এম এইচ মুন্না উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত সৌদি আরবের আল-খারিজ এলাকায় ইরানি মিসাইল হামলায় নিহত প্রবাসীর পরিবারের পাশে এমপি জালাল উদ্দিন কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের সচিব আবুল বাসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ।  মুরাদনগরে শিক্ষক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: দালালি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগে বিতর্কে কামরুল শাহীন।   ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাটের হাতিবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের প্রধান আসামি গ্রেফতার ‎ রূপসায় মানববন্ধনে শ্রমিকদল নেতা মাসুমকে হত্যাকারী ও অর্থদাতাদের  দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি।  মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের বাড়িতে হামলায় গুলিবিদ্ধ ১৫, আটক-৩

আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবীতে সালথায় মানববন্ধন

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026,
  • 35 Time View

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

আওয়ামী সরকারের আমলের সকল সার ডিলার বাতিল সহ ৪টি দাবীতে ফরিদপুরের সালথায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর দৃষ্টি আকর্ষণ করা হয়। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সালথা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম এর কাছে তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারক লিপি প্রদান করেন তারা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে একই পরিবারের একাধিক সার ডিলার লাইসেন্স বিদ্যমান আছে। যা সার ডিলার নিয়োগ ও সার ডিলার নীতামালার পরিপন্থি। সার ডিলারশীপ সমন্বয় করে ইউয়নের নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যাহাতে সার ডিলার নিয়োগ ও সার বিতরন নীতিমালা ২০২৫ এর লঙ্গন করা হয়েছে। স্ব-স্ব ইউনিয়নের নাগরিক দের নামে সার ডিলার লাইসেন্স করে স্ব-ইউনিয়নের নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা এবং কৃষকদের সার প্রাপ্তিতে ভোগান্তি দুর করার উদ্যোগ নিতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট আমলে সকল সার ডিলার বাতিল করে নতুন করে সার ডিলার নিয়োগ দিতে হবে।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক ওবায়দুর রকমান, যুবদল নেতা হাফিজুর রহমান, খোকন মিয়া, ছাত্রদল নেতা সাইফুল আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট