1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 14, 2026, 8:57 pm
Title :
টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল  দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশের প্রয়োজন গাজীপুরে – আইজিপি  সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী রুপসা উপজেলা শাখার আয়োজনে ” ইফতার মাহফিল ২০২৬” অনুষ্ঠিত। গাজীপুরে সদর থানার সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৯ গাজীপুরের টঙ্গীতে সিএনজিসহ অস্ত্রধারী ৪ ছিনতাইকারী আটক গাজীপুরে পুলিশের সাঁড়াসি অভিযানে পলাতকসহ ৩৩ জন আটক মৌলভীবাজারের কমলগঞ্জে নারী অপহরণের চেষ্টা: ৩ জন গ্রেফতার। শিবগঞ্জের সাতপাড়ায় আকস্মিক বৃষ্টি পানিতে ডুবছে কৃষকের স্বপ্ন, দিশেহারা শত শত কৃষক আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবীতে সালথায় মানববন্ধন

টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল 

Reporter Name
  • Update Time : Saturday, March 14, 2026,
  • 32 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী: টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ , শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ মন্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস এর অন্যতম প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক একেএম আব্দুল আওয়াল। প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। প্রধান অতিথি ভার্চুয়ালী বক্তব্য রাখেন।বিশেষ অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন,টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের এমপি লুৎফর রহমান মতিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব ড. খলিলুর রহমান, টাঙ্গাইল জেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা, জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাদের, জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আলীম, জেলা কারিগরি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা অধ্যাপক মিজানুর রহমান আখুন্দ, অধ্যক্ষ আমিনুল ইসলাম, অধ্যক্ষ মাসুদ আলম খান, কলেজ শিক্ষক সমিতির টাঙ্গাইল সদর শাখা সভাপতি অধ্যাপক ওবায়দুর রহমান প্রমুখ।

আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষক উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

বক্তারা সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট