1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 17, 2026, 12:40 pm
Title :
অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স !  প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক” গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার  গাজীপুরে ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল জিয়ার খাল কাটা কর্মসূচির গুরুত্ব ফের গাজীপুরে পুনঃখনন শুরু বিএনপি জনগণের রায়ে বিশ্বাসী বলেই জনগণের জন্য কাজ করে- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি  আদনান শাহেদ-তন্ময় স্মৃতি ফাউন্ডেশন উদ্যোগে দোস্ত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ  কালিহাতীতে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ রমজানের তাৎপর্য তুলে ধরে চট্টগ্রামে বেস্ট ফ্লাই ও বঙ্গনিউজের ইফতার আয়োজন সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগ, ভূমি কর্মচারীর বিরুদ্ধে তদন্ত দাবি

কালিহাতীতে গরিব-অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : Tuesday, March 17, 2026,
  • 47 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলের কালিহাতিতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নোয়াবাড়ী হিলফুল ফুজুল ফাউন্ডেশন-এর উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে  ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এবং  নোয়াবাড়ী জামিয়া আবু বক্কর সিদ্দিক (রাঃ) মাদ্রাসায় শিক্ষার্থীদের  মাঝে নগদ অর্থসহ মিষ্টি বিতরণ করা হয়েছে।

 

রবিবার (১৫ মার্চ) নোয়াবাড়ী হিলফুল ফুজুল ফাউন্ডেশন  -এর উদ্যোগে অত্র এলাকার প্রায় শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরুর গোস্ত, চাল, তেল, ডাল, পেঁয়াজ, সেমাই,  চিনিসহ  নগদ অর্থ বিতরণ করা হয় ।

 

অত্র সংগঠনটি নোয়াবাড়ী জামিয়া আবু বক্কর সিদ্দিক (রাঃ) মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থসহ মিস্টি বিতরণ করেন। নোয়াবাড়ী হিলফুল ফুজুল ফাউন্ডেশন এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়ে কালিহাতী নোয়াবাড়ী এলাকার প্রবাসী, চাকরিজীবি, যুব সমাজ ব্যবসায়ী সহ নানান পেশার মানুষ আর্থিক ভাবে সহায়তা করে এগিয়ে আসে।

 

বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সেনা সদস্য মো মনিরুজ্জামান ,নোয়াবাড়ী জামিয়া আবু বক্কর সিদ্দিক (রাঃ) মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্য মোহাম্মদ আলী, মেহেদি হাসান, মোর সালিন, সিয়াম, বিন সাব্বির হোসেন, নাজিম,মিরাজুল, ইমরান,আপন,জনি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

সংগঠনের সদস্যরা জানান, ‘ নোয়াবাড়ী হিলফুল ফুজুল ফাউন্ডেশন’ সামাজিক দায়বদ্ধতা থেকে  এমন মানবিক কর্মসূচি পালন করেছেন । আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যানে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট