
মোঃ আনিসুর রহমান শেলী :
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, যেখানে ৭৪ এর দুর্ভিক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী হেনরি কিসিং বলেছিলেন বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ির দেশ। সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃচ্ছতাসাধন করে একটা সমৃদ্ধ অর্থনীতির দেশ হিসাবে গড়ে তুলেছিলেন।
সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মাঠে সখিপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ঈদ পূর্ণ মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, তারই সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি এদেশের গণতন্ত্রের জন্য সারাটা জীবন তুমুল লড়াই করেছে। জীবনের শেষ দিন পর্যন্ত। যে কারণে তিনি প্রথমে আপোষহীন নেত্রী, তারপর দেশনেত্রী, তারপর গণতন্ত্রের মাতা, তারপর বাংলাদেশের মহান অভিভাবক হিসেবে উপাধি পেয়েছেন।
যিনি সারাটা জীবন কৃচ্ছতাসাধন করেই এই দেশটাকে সমৃদ্ধির পথে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলেছেন। আজকে তাদেরই
যোগ্য কর্মী হিসেবে গড়ে উঠতে চাই আমি।
মন্ত্রী আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কোন ফুল নেন না। এবং কি মাননীয় প্রধানমন্ত্রী যখন ঢাকার শহরের চলাফেরা করেন একদম সাদামাটা ভাবে। তার জন্য কোন রাস্তাঘাট এক মিনিটও বন্ধ হয় না।
অথচ আগের ফ্যাসিস্ট সরকার রাস্তাঘাটে যখন চলাফেরা করেছেন তখন রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে।মানুষকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে দুর্ভোগে পোহাতে হযেছ।
আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ট্রাফিক সিগনালে পড়লে আবার পুনরায় চলাচলের জন্য সবার সাথে ট্রাফিক সিগন্যালের অপেক্ষায় বসে থাকেন। শুধু তাই নয় মাননীয় প্রধানমন্ত্রী সাধারণভাবে চলাচলের জন্য কোন পতাকা গাড়িতে তোলেন না।
মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যতিক্রমী হিসেবে এদেশটাকে শাসনভার চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং দ্রুত একটা সমৃদ্ধ অর্থনীতি বাংলাদেশ গড়বার চেষ্টা করছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন। আপনাদেরকে সম্মানিত করেছেন। বাসাইল সখিপুরবাসীকে সম্মানিত করেছেন। সেই লক্ষ্যে আমি সখিপুর বাসাইলের সেবক মন্ত্রী হয়ে যাতে আপনাদের মুখে হাসি ফুটিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে দিন রাত কাজ করতে চাই।এই লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতির কথাই বলেছি। সকল প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাল্লাহ।
অনুষ্ঠানে সখিপুর উপজেলা বিএনপির সভাপতি নাজিমুদ্দিন মাষ্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মোস্তাফিজ, আমজাদ হোসেন ও খোরশেদ আলম মাষ্টার প্রমুখ।