1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 24, 2026, 8:18 pm
Title :
রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  জনগণকে ভালো রাখা বিএনপির কমিটমেন্ট:— ফকির মাহবুব আনাম স্বপন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ— আহমেদ আজম খান। টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ.

লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026,
  • 26 Time View

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎লালমনিরহাট (২৪মার্চ) দেশের উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন, লালমনিরহাট।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু, এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, উত্তরাঞ্চলের উন্নয়নে শিল্পায়ন একটি অপরিহার্য বিষয়। লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় কৃষি ও প্রাকৃতিক সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প গড়ে তোলা গেলে এই অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য স্থানীয় সম্পদ ও মানবসম্পদকে কাজে লাগিয়ে পরিকল্পিত শিল্পায়ন জরুরি। তিনি আরও উল্লেখ করেন, এই অঞ্চলে অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে শিল্প খাতকে শক্তিশালী করা সম্ভব।

‎এর পরে বক্তব্য রাখেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ রোকন উদ্দীন বাবুল। তাঁরা উভয়েই স্থানীয় পর্যায়ে শিল্প কারখানা স্থাপনের জন্য সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

‎কুড়িগ্রামের জেলা প্রশাসক জনাব অন্নপূর্ণা দেবনাথ এবং লালমনিরহাটের পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামানও সভায় বক্তব্য দেন। কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম শিল্পায়নের ক্ষেত্রে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

‎সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক জনাব এইচ এম রকিব হায়দার। তিনি তাঁর সভাপতির বক্তব্যে বলেন, এই অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বিশেষ করে কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র ও কুটির শিল্প, এবং সীমান্তবর্তী বাণিজ্যকে কেন্দ্র করে শিল্প গড়ে তোলার সুযোগ রয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

‎সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পাঞ্চল গড়ে তোলা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।

‎সভা শেষে শিল্পায়নের সম্ভাবনা যাচাই এবং বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

‎লালমনিরহাট প্রতিনিধি/মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ; ২৪-০৩-২০২৬_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট