1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:01 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

কর্ম দক্ষতা ও সততার স্বীকৃতি—গাজীপুর সিটিতে পদোন্নতি পেয়ে  অতিরিক্ত প্রধান প্রকৌশলী – ইঞ্জিনিয়ার –  সুদীপ বসাক

Reporter Name
  • Update Time : Saturday, March 28, 2026,
  • 105 Time View

 

 

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুর সিটি করপোরেশনে পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বনিষ্ঠার স্বীকৃতি হিসেবে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাককে অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

 

 

দীর্ঘ দুই দশকের কর্মজীবনে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং কঠোর জবাবদিহিমূলক প্রশাসনের মাধ্যমে তিনি নিজেকে একজন সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

 

 

 

সিটি করপোরেশন সূত্র জানায়, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সুদীপ বসাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার তত্ত্বাবধানে সম্পন্ন হওয়া কাজগুলো নগরবাসীর কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গাজীপুর সিটিতে যোগদানের পর যান্ত্রিক, পানি ও বিদ্যুৎ বিভাগে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে তিনি বিশেষ সুনাম অর্জন করেন।

 

পদোন্নতির প্রতিক্রিয়ায় সুদীপ বসাক সৃষ্টিকর্তা, মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার বিভাগ, প্রশাসক ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, “এই দায়িত্ব যেমন গর্বের, তেমনি বড় চ্যালেঞ্জ। নগরের চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করা, অবকাঠামোর মানোন্নয়ন এবং নাগরিক সেবার গুণগত মান বাড়াতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

 

 

২০০৬ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করে ধাপে ধাপে পদোন্নতির মাধ্যমে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন তিনি। পরবর্তীতে ২০২২ সালে গাজীপুর সিটি করপোরেশনে যোগ দিয়ে স্বচ্ছতা, কঠোরতা ও নীতিনিষ্ঠ কাজের মাধ্যমে প্রশাসনে ইতিবাচক পরিবর্তন আনেন।

 

 

সহকর্মী ও সংশ্লিষ্টরা জানান, সুদীপ বসাক সবসময় নীতিমালা মেনে কাজ করেছেন এবং কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দুর্নীতির সুযোগ দেননি। তাঁর মতো সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা প্রতিষ্ঠানটির জন্য সম্পদস্বরূপ। নতুন এই দায়িত্ব তাঁর পেশাগত জীবনে এক নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট