1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 30, 2026, 4:51 pm
Title :
মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার  তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: গাজীপুর মহানগর বিএনপি লালমনিরহাট আদিতমারীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক-১

নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি

Reporter Name
  • Update Time : Monday, March 30, 2026,
  • 44 Time View

 

মো.হাইউল উদ্দিন খান,গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইল থানার জন্য বহুল প্রতীক্ষিত নিজস্ব ভবন নির্মাণকাজের শুভ উদ্বোধন

সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টা ৩০ মিনিটে পূবাইল কলেজগেট সংলগ্ন সরকারি বরাদ্দকৃত স্থানে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোঃ ইসমাইল হাওলাদার।

উদ্বোধন অনুষ্ঠানে জিএমপি কমিশনার বলেন, আধুনিক ও নাগরিকবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূবাইল থানার নিজস্ব ভবন নির্মিত হলে এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় আরও গতি আসবে ও জনগণ সহজে ও দ্রুত সেবা পাবে।

বর্তমানে পূবাইল থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে মিরের বাজার সংলগ্ন একটি ভাড়া করা ভবনে, যা মেট্রোপলিটন পুলিশের ভাড়া নেওয়া দ্বিতীয় ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। সীমিত পরিসরের ওই ভবনে সেবা দিতে গিয়ে নানা ধরনের সংকটের মুখোমুখি হতে হচ্ছে পুলিশ সদস্যদের।

জানা যায়,নতুন ভবন নির্মাণের মাধ্যমে নাগরিক সেবার অনেক সীমাবদ্ধতা দূর হবে বলে আশা করা হচ্ছে। এতে থানার প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সেবার মান বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন নাগরিক সেবা দ্রুত ও সহজে পেতে ভাল ও সহজ যোগাযোগের জন্য  পূবাইল থানার জন্য ভাল স্থানে স্থায়ী ভবন নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিতে শুরু করায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট