1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 11:14 am
Title :
সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান: কালিহাতীতে এলেঙ্গা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২৫ হাজার টাকা নগরের পূবাইলে নিজস্ব ভবন পাচ্ছে থানা; জিএমপি কমিশনারের উদ্বোধন, সেবায় আসছে নতুন গতি ফজলুল হক মিলনকে পূর্ণ মন্ত্রী হিসাবে দেখতে চায় – গাজীপুরবাসী  মাধবপুরে মন্টু সরকার-সহ ৩ জনের নামে আদালতের সমন জারি  আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে” —জিএমপি কমিশনার 

সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026,
  • 39 Time View

 

 

 

সাইদ গাজী , সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় নসিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইকরাম মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধ কৃষক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৩০ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকরাম মোল্লা পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার কুমরাইল গ্রামের মৃত আমির হোসেন মোল্যার পুত্র।

 

জানা যায়, পেয়াজ উত্তলন করার জন্য ইকরাম মোল্যা ৪ জন শ্রমিক ভাড়া করে রিজার্ভ ইজিবাইকে করে ফরিদপুর থেকে বাড়িতে ফিরছিলেন। অপর দিক থেকে যদুনন্দী থেকে আসা নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা গুরুতর আহত ইকরাম মোল্যাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ইজিবাইকে থাকা তিনজন শ্রমিক আহত হয়েছেন। তাদের সকলের বাড়ি রাজশাহী জেলায়।

 

দূর্ঘটনায় বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাবলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ লাশের সুরতাহাল রিপোর্ট করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক যানবাহন নসিমন আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট