1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 8:48 am
Title :
টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ

টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2026,
  • 26 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী :

টাঙ্গাইলে অনুমোদনহীন ৪টি ইট ভাটায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলার নাগরপুর উপজেলায় ইটভাটা এই অভিযান পরিচালনা করেন।

 

অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব। এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা।

 

ইট ভাটাগুলো হচ্ছে জেলার নাগরপুর উপজেলার আবিদ ব্রিকস,বুশরা ব্রিকস, এসকেএস এবং রাবিয়া ব্রিকস।

 

এদের মধ্যে আবিদ ব্রিকসকে ৩ লাখ, বুশরা ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার, এসকেএস ব্রিকসকে ৫ লাখ এবং রাবিয়া ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন।

 

জেলার নাগরপুর উপজেলায় অনুমোদনহীন ইট ভাটার কার্যক্রম পরিচালনা করায় ৪টি ইট ভাটাকে মোট ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সরকারি কমিশনার মো. নাজমুস সাকিব। এছাড়া তিনি আরো ব্যাখ্যা করেন এছাড়া এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট