1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 4:38 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম

Reporter Name
  • Update Time : Friday, April 3, 2026,
  • 73 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী ঃ

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, গত ১৭ বছর ধরে শুধু উন্নয়নের বুলি শোনা গেছে। বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।

 

মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে এখন সেই বাস্তব চিত্র পরিষ্কারভাবে ধরা পড়ছে।

 

শুক্রবার (৩ এপ্রিল) সকালে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক) বাজার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলছেন।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল -২ (ভুয়াপুর গোপালপুর) আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু সহ দলীয় নেতাকর্মীরা।

 

প্রতিমন্ত্রী আরও বলছেন, টাঙ্গাইলের পার্ক বাজারের রাস্তা ও বাজার উন্নয়নের জন্য ইতোমধ্যে জেলা স্থানীয় সরকার বিভাগের (ডিডিএলজি) সঙ্গে কথা বলা হয়েছে।

 

জরুরি ভিত্তিতে এসব উন্নয়ন কাজ শুরু করা হবে। এর পরবর্তীতে বড় প্রকল্পের মাধ্যমে এই বাজারটিকে সৌন্দর্য করার জন্য কাজ করা হবে। যেহেতু এই বাজারটি টাঙ্গাইলের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বাজার। তাই এই বাজারের জন্য যা যা প্রয়োজন তা করা হবে।

 

তিনি বলছেন দেশের মানুষের কাছে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে আমরা ভোট নিয়েছি।

 

তাই ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ইমাম মোয়াজ্জেনদের বেতন ভাতা, বৃক্ষরোপন সহ বেশ কিছু কর্মসংস্থানের কাজ শুরু করেছেন।

 

মন্ত্রীর ভাষ্য টাঙ্গাইলের মানুষ অত্যন্ত ভাগ্যবান যে বিএনপির গুরুত্বপূর্ণ কর্মসূচীর মধ্যে কৃষক কার্ড। আর সেটি পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান টাঙ্গাইলে এসে একটি উদ্বোধন করবেন।

 

এছাড়াও জ্বালানি তেলের বিষয়ে তিনি বলছেন , দেশে জ্বালানি তেলের সংকট নেই। সাপ্লাই তেল আমাদের ঠিক আছে। যেহেতু যুদ্ধ চলছে। তাই আগামী তিন মাসের পরিকল্পনা সরকার হাতে নিয়েছে।

 

ইতিমধ্যেই গতকাল ক্যাবিনেট কিছু সিদ্ধান্ত হাতে নিয়েছে সেটি প্রেস কনফারেন্সে জানানো হয়েছে। ঢাকা শহরের কিছু বড় বড় মার্কেটগুলি সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে।

 

তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। অফিসের সময় সকাল ৯ টা থেকে ৪টা পর্যন্ত করা হয়েছে। এছাড়াও স্কুল কলেজের বিষয়ে আগামী রবি সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে।

 

এবং মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী এবং সচিবদের চলাচলের যে তেলের বরাদ্দ সেট ৩০ শতাংশ কমিয়ে আনা হয়েছে। অপরদিকে সাশ্রয় করার মত অনেক বিষয় হাতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট