1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 4:25 pm
Title :
কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত

রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2026,
  • 23 Time View

 

 

আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) : খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের পাঁচানি গ্রামে আবারও দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে।আজ শনিবার ৪-ঠা এপ্রিল দিবাগত গভীর রাতে ওই গ্রামের খামারি গোপাল মিশ্রের গোয়ালঘর থেকে দুটি মূল্যবান অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী গোপাল মিশ্র জানান প্রতিদিনের মতো রাতে গাভী দুটিকে খাবার খাইয়ে তিনি ঘুমাতে যান। আজ সকালে ঘুম থেকে উঠে ফার্মে গিয়ে দেখেন তার অতি আদরের গাভী দুটি নেই। চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো হদিস পাননি তিনি। মুহূর্তেই তার সারা জীবনের পরিশ্রমের ফসল হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা।

গোপাল মিশ্রের দাবি চুরি হওয়া অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের বড় দুটি গাভীর বর্তমান বাজারমূল্য প্রায় ৩ লক্ষ টাকা। গাভী দুটি হারিয়ে তিনি আর্থিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে সাম্প্রতিক সময়ে রূপসার বিভিন্ন এলাকায় গরু চুরিসহ নানা ধরনের চুরি বৃদ্ধি পেয়েছে। একটার পর একটা চুরির ঘটনায় সাধারণ মানুষ ও ক্ষুদ্র খামারিদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ এলাকায় চোরচক্রের তৎপরতা বাড়লেও পুলিশি নজরদারি পর্যাপ্ত নয়।

সর্বস্বান্ত গোপাল মিশ্র কান্নাজড়িত কণ্ঠে বলেন, “অনেক কষ্ট করে গাভী দুটি লালন-পালন করেছিলাম। এক রাতেই আমার সব শেষ হয়ে গেল। আমি প্রশাসনের কাছে আমার শেষ সম্বলটুকু উদ্ধারের অনুরোধ জানাচ্ছি।”

এ বিষয়ে এলাকাবাসী এবং ভুক্তভোগীরা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং এলাকায় টহল জোরদার করার জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট