1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 6:12 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026,
  • 41 Time View

 

সাইদ গাজী, সালথা, (ফরিদপুর) প্রতিনিধি,

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব বিশ্বের প্রায় সব দেশেই পড়েছে। এর ফলে বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে বাংলাদেশ সরকার এখনো তেলের দাম বাড়ায়নি।

 

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার টেকনিক্যাল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “খোঁজ নিয়ে দেখেন—পৃথিবীর প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশ সরকার, বিএনপি সরকার তেলের দাম বাড়ায়নি। দেশে তেলের কোনো সংকট নেই। কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করছে। আবার অনেক মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন। একবারের জায়গায় পাঁচবারও তেল নিচ্ছেন। এতে বাজারে কৃত্রিম সংকটের পরিবেশ তৈরি হচ্ছে।”

তিনি আরও বলেন, “সালথা-নগরকান্দা এলাকায় এবার পেঁয়াজের ভালো ফলন হয়েছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য পান, সেদিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কৃষকদের সুবিধার্থে সরকার সবসময় সচেষ্ট রয়েছে।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম, সালথা থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট