1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 5, 2026, 6:10 pm
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026,
  • 27 Time View

 

‎লালমনিরহাট প্রতিনিধি;

‎মোঃ রব্বানী ইসলাম

‎হজযাত্রীদের সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতি নিশ্চিত করতে আল-আক্সা ট্রাভেল্স (হজ্ব লাইসেন্স নং ১৯৪৩৫)-এর উদ্যোগে এক ব্যাপক হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার ৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হজ্বের বিভিন্ন বিধান, করণীয় ও বর্জনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আলহাজ মোঃ সিরাজুল সালেকীন, যিনি হজ্বের আধ্যাত্মিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং হজযাত্রীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

‎অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে অংশ নেন অভিজ্ঞ আলেম-ওলামায়ে কেরাম। তারা হজ্ব পালনের বিভিন্ন ধাপ, ইহরাম, তাওয়াফ, সাঈ, আরাফাতের ময়দানে অবস্থানসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেন।

‎সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মাওলানা কাজী মোঃ আব্দুস সালাম এবং বিবর্তী ওসমান।

‎আয়োজন করে আল-আক্সা হজ্ব গ্রুপ এবং হজযাত্রী ও হাজী কল্যাণ ফাউন্ডেশন, রংপুর। আয়োজকরা জানান, হজযাত্রীদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান ও তাদের যাত্রা সহজ ও সুন্দর করতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎স্থানীয় হজযাত্রী ও সাধারণ মুসল্লিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আধ্যাত্মিক ও শিক্ষণীয় পরিবেশে সম্পন্ন হয়।

‎লালমনিরহাট প্রতিনিধি/ মোঃ রব্বানী ইসলাম

‎ তারিখ ;০৫-০৪-২০২৬_

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট