1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 10:42 am
Title :
গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে যারা? শ্রীপুর রাজাবাড়ি বাজার ইজারায় বিএনপি নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মিথ্যা ও বানোয়াট, প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা

মাদক ব্যবসা ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের ওপর হামলা

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2026,
  • 41 Time View

 

 

 

সাইদ গাজী, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

মাদক ব্যবসা ও মাদক সেবনে বাধা দেওয়ায় ফরিদপুরের সালথায় মো. সহিদুল ইসলাম সোহেল (৪৬) নামের সাবেক এক সেনা সদস্যের ওপর হামলা চালিয়েছে মাদককারবারীরা। হামলার পর আহত সাবেক সেনা সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সালথা সদর বাজারে জননী সুপার মার্কেটের দোতলায় সেনা সদস্যের ডায়গনস্টিক সেন্টারে এই হামলা চালানো হয়।

 

আহত সহিদুল ইসলাম সোহেল উপজেলা সদরের সালথা পাড়ার দাউদ শিকদারের ছেলে। তিনি সালথা ডিজিটাল ডায়গনিস্টিক সেন্টারের পরিচালক ও সাবেক সেনা সদসএছাড়াও তিনি কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক। মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় সাবেক সেনা সদস্যের উপর হামলার ঘটনায় ব্যবসায়ীদের মাঝে হতাশা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

এ ঘটনার একটি সিসিটিভির ফুটেজ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফুটেজে দেখা যায়, তিন যুবক সহিদুল ইসলাম সোহেলকে লাঠি দিয়ে পেটাচ্ছে। তখন সে তা ঠেকানোর চেষ্টা করছেন। আরও কয়েকজন তাদের থামানোর চেষ্টা করলেও তারা বেশি উত্তেজিত হয়ে হামলা চালাচ্ছে।

 

আহত সহিদুল ইসলাম সোহেল বলেন, আমাদের মার্কেটের নিচ তলায় একটি কসমিটিকের দোকানে সামনে বসে মাদক বিক্রি ও সেবন করে নুরু বিশ্বাস। বুধবার সন্ধ্যায় মাদকের সেবনে বাধা দেই এবং মাদক বিক্রি নিষেধ করা নিয়ে নুরুর সাথে কথা কাটাকাটি হয়। পরে মুরব্বীরা বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু রাত সাড়ে ৮ টার দিকে ভাওয়াল গ্রামের আলী বিশ্বাসের ছেলে নুরু বিশ্বাস (৩৫), শামীম বিশ্বাস (২৪) ও জামাল মাতুব্বরের ছেলে সোহেল মাতুব্বর (২৩) ও তাদের সহযোগীরা লাঠিসোটা ও পাইপ নিয়ে আমার ক্লিনিকের ভেতর ঢুকে আমার উপর অতর্কিত হামলা করে। আমি এই ঘটনার বিচার চাই।

 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল নগরকান্দা) মো. মাহমুদুল হাসান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কিন্তু মাদককারবারীরা হামলা করে দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি। তবে হামলাকারীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট