1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 12, 2026, 9:08 am
Title :
জিএম কামরুজ্জামান টুকু যেন হ্যামিলনের বাঁশিওয়ালা,গণসংযোগে ছুটে আসেন দল-মত-ধর্ম-বর্ণ-শ্রেনী-পেশা নির্বিশেষে স্হানীয় জনগণ।  বাসাইলে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  রাজাবাড়ী বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন

শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

Reporter Name
  • Update Time : Thursday, April 9, 2026,
  • 395 Time View

 

সিনিয়র স্টাফ রিপোর্টার:

 

গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা প্রাপ্তিকে কেন্দ্র করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইজারা গ্রহীতা সারোয়ার জামান সেমু নিজের সম্মানহানি ও নিরাপত্তাহীনতার আশঙ্কা প্রকাশ করে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সারোয়ার জামান সেমু (৬১) সরকারি নীতিমালা অনুসরণ করে সর্বোচ্চ দরদাতা হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে রাজাবাড়ী বাজারের ইজারা লাভ করেন। তবে ইজারা প্রক্রিয়াকে কেন্দ্র করে একই ইউনিয়নের নালিয়ারটেকি গ্রামের মো. বিল্লাল হোসেন পলানের ছেলে সজিব আহমেদ (২৭) তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২৮ মার্চ সকাল থেকে সজিব আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং ‘দৈনিক সময় বাংলাদেশ’ ও ‘বাংলাদেশ ক্রাইম ২৪’ নামের অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন। এসব প্রতিবেদনে দাবি করা হয়, সারোয়ার জামান সেমু বাজার ইজারা থেকে ৪০ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

তবে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সারোয়ার জামান সেমু। তিনি জানান, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং তার রাজনৈতিক ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও বড় ধরনের ক্ষতিকর পদক্ষেপ নেওয়া হতে পারে।

এছাড়া জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন দপ্তরেও একই অভিযোগে লিখিত আবেদন জমা দিয়েছেন।

এ ঘটনায় শ্রীপুর থানায় দায়ের করা জিডি (নং- ১৪৭, তারিখ: ০২ এপ্রিল ২০২৬) গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমানে ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট