1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 11, 2026, 7:59 pm
Title :
টাঙ্গাইলে অনশনকারীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে পানি পান করালেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন।  নারীর প্রতি নির্বাচনি সংহিংসতা প্রতিরোধ নিশ্চিতকরনে পটুয়াখালীতে সভা অনুষ্ঠিত। গজারিয়ায় বীর মুক্তিযোদ্ধার ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেল নামযজ্ঞানুষ্ঠানে জিএম কামরুজ্জামান টুকুর জনসংযোগ ও শুভেচ্ছা বিনিময়,প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত,উজ্জীবিত ও আবেগাপ্লুত হলেন উপস্থিত জনতা।  সালথায় সাবেক সেনা সদস্যের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি নুরু আটক কালিহাতীতে খাল খনন শুরু, জলাবদ্ধতা কমে বাড়বে কৃষি উৎপাদন শ্রীপুরে রাজাবাড়ী বাজারের ইজারা নিয়ে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি বিএনপি সমর্থিত সম্ভাব্য প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গনসংযোগেই গণজোয়ার,স্হানীয়দের ব্যপক আগ্রহ-আস্থা-ভালোবাসা প্রকাশ। আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডp

পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন। 

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026,
  • 30 Time View

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- সুষ্ঠু, শান্তিপুর্ন ও উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর ৬ সদস্যের কার্যনির্বাহী কমিটির  নির্বাচন সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত চলে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষনা করা হয়।

উক্ত নির্বাচনের ফলাফলে মোঃ আবু জাফর (জিরাফ) ৯৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বশির উদ্দিন (তালগাছ) পেয়েছেন ৬১৮ ভোট। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কীর্তিবাস চন্দ্র পাল বিদ্যুৎ (কাতল)। তিনি ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোস্তাফিজুর রহমান (পানির বোতল) পেয়েছেন ৭৮১ ভোট।

সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ (জবা ফুল) ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস. এম. আফজালুর রহমান (উট পাখি) পেয়েছেন ৫০৯ ভোট।

এছাড়া সদস্য পদে ৩ জন হলেন মোঃ মেহেদী হাসান (পেঙ্গুইন), মিজানুর রহমান (ক্রিকেট ব্যাট) ও মোঃ জহুরুল হক (মৌচাক)।

পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উক্ত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ভোটার ১৮৭৮ জনের মধ্যে  ১৭০২ জন ভোটার ভোট প্রদান করেন।  এ নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। এ সমিতি জেলার মধ্যে অন্যতম একটি বৃহৎ সংগঠন হিসেবে খ্যাতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট