
আঃ মান্নান (স্টাফ রিপোর্টার) :
আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি র মনোনয়ন প্রত্যাশী রূপসার কৃতিসন্তান, সাবেক সফল ছাত্রনেতা,খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জননেতা জিএম কামরুজ্জামান টুকু গত কাল ১১-ই এপ্রিল (শনিবার) উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া বাজার এলাকায় গণসংযোগ ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় তিনি স্থানীয় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় এবং আসন্ন নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। সাধারণ জনগণ-ও তাকে টিএসবির সন্তান হিসেবে দোয়া ও সমর্থন করার অঙ্গীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, যুবদল নেতা মুন্না সরদার, সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু, সৈয়দ কামরুজ্জামান নান্টু, দীপক কুমার দত্ত, আসাদুর রহমান পাইক, বাবু কাজী, হিরোক গোলদার, ইমরান শেখ, আরিফ ফকির, সৈয়দ শাহিনুর, নিজাম উদ্দীন শেখ, নাসিম শেখ, আবুল কাশেম, সুজন শেখ, রমজান গোলদার, শাহিন শেখ, সনজিত পাল, হাসিব ফাইয়াজ, মিরাজুল ইসলাম মিরান, সাইফুল কাজী, মেহেদী হাসান, উবাই গোলদার সহ অনেকে ।