1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 2:39 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

‎আপনারা হতাশ হবেন না, বিজয় সুনিশ্চিত : বেনজির আহমেদ টিটো 

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025,
  • 350 Time View

 

‎মোঃ আনিসুর রহমান শেলী :

‎টাঙ্গাইলের কালিহাতীতে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৯ নভেম্বর) বিকালে পটল উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে, আব্দুল লতিফ মেম্বারের সভাপতিত্বে বর্ধিত সভা করা হয়।

‎এসময়  বিএনপির ঢাকা বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, আমরা এসেছি স্বৈরশাসকের বিরুদ্ধে সংগঠন করার জন্য, আপনারা কেউ হতাশ হবেন না, আপনাদের বিজয় সুনিশ্চিত।

‎তিনি আরো বলেন, আপনারা স্বৈরশাসকের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করেছিলেন, সেই সংগ্রামে আপনারা আমাকে সাথি হিসেবে রেখেছিলেন। আমি আপনাদের একজন, বাইরের কিছু না, আপনারা ছাড়া আমার অস্তিত্ব নাই, আপনারাই আমার অস্তিত্ব। কালিহাতীর মানুষ আমাকে যে ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন এই ঋণ আমি কীভাবে শোধ করবো জানি না। আগামী নির্বাচনে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্ব আমরা ধানের শীষকে বিজয়ী করবো ইনশাল্লাহ।

‎অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন‎, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল কাদের মাস্টার, উপজেলা যুবদল দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, দর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম বিদ্যুৎ , দশকিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক আকন্দ সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট