1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 4, 2026, 11:32 am
Title :
মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  রূপসায় প্রীতি ফুটবল ম্যাচ qaঅনুষ্ঠিত।  পূবাইলে ডাকাতির প্রস্তুতিকালে জনতার হাতে ৩ ডাকাত আটক  ১৭ বছর উন্নয়নের বুলি, বাস্তবে হয়নি কাজ ————————- প্রতিমন্ত্রী শাহে আলম রূপসায় শামছুর রহমান স্কুলের মাঠের জায়গা দখল নিয়ে মামলায় বিজয়ী পক্ষ ও স্কুল কতৃপক্ষের বিপরীতমুখী অবস্থান।  মহাসড়ক দখল করে আলুর হাট বগুড়া-জয়পুরহাট রুটে জনজীবন বিপর্যস্ত ৩৩ বছরের জরাজীর্ণ সেতুতে ঝুঁকিপূর্ণ চলাচল, মুরাদনগরে ২০ হাজার মানুষের ভোগান্তি চরমে। জিএমপি পুলিশের উদ্যোগে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত  সালথায় ৩২০ লিটার তেল জব্দ: ভ্রাম্যমাণ আদালতে যুবককে অর্থদণ্ড।

আমেরিকা প্রবাসী সোহেল আহমেদের মানবিক উদ্যোগে মাদরাসায় পানির ফিল্টার উপহার

Reporter Name
  • Update Time : Thursday, September 18, 2025,
  • 178 Time View

 

দেবিদ্বার প্রতিনিধি:

সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে আমেরিকা প্রবাসী সোহেল আহমেদ দেবিদ্বারের ফয়জানে বারীয়া মাদরাসাতুল মদিনা (দাওয়া-ই-ইসলামী) মাদরাসায় দুটি আধুনিক পানির ফিল্টার উপহার দিয়েছেন।

সম্প্রতি ফিল্টারগুলো মাদরাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। শতাধিক ছাত্রছাত্রী প্রতিদিন পড়াশোনার পাশাপাশি বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা অনুভব করলেও এতদিন তা সহজলভ্য ছিল না। বিশুদ্ধ পানির অভাব পূরণে এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আশীর্বাদস্বরূপ হয়ে উঠেছে। একই সঙ্গে এটি সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাঁর ও তাঁর পরিবারের জন্য দোয়া করেছেন—আল্লাহ যেন এ সাদাকাহে জারিয়াকে কবুল করেন এবং দুনিয়া-আখিরাতে উত্তম প্রতিদান দান করেন।

উল্লেখ্য, সোহেল আহমেদ রাজনৈতিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাথে সম্পৃক্ত। তিনি দেবিদ্বার উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং দেবিদ্বার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট