1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 9:26 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

আলীকদম ফুটবল দলকে ১৬ ইস্ট বেংগল রেজিমেন্টের বিজয়ী বর্ণাঢা সংবর্ধনা।

Reporter Name
  • Update Time : Wednesday, October 1, 2025,
  • 195 Time View

 

বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবান সেনা রিজিয়ন কাপ প্রতিযোগিতা-২০২৫ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় আলীকদম উপজেলা ফুটবল দলকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেছে ১৬ ইস্ট বেংগল রেজিমেন্ট।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) আলীকদমে এই গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ ইস্ট বেংগল-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম, পিএসসি। এছাড়াও উপ-অধিনায়ক, উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম থানার অফিসার ইন-চার্জ, ইউপি চেয়ারম্যান এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সেনা রিজিয়ন কাপ প্রতিযোগিতা-২০২৫ এর সার্বিক দায়িত্ব পালনসহ আলীকদম উপজেলা ফুটবল দলের প্রশিক্ষণ মাঠও এই রেজিমেন্ট প্রদান করেছিল।

সংবর্ধনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে প্রধান অতিথি লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আতিকুল করিম বলেন, “এই বিজয় কেবল একটি ট্রফি নয়, এটি আমাদের আলীকদমের গর্ব, উপজেলার অহংকার এবং তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। প্রকৃত সাফল্য মানে কেবল জয় অর্জন নয়, বরং শৃঙ্খলা এবং একতার মান বজায় রাখা।”তিনি আরও বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সেনাবাহিনী জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তিনি পাহাড়ি ও বাঙালি জনগণের প্রতি গুজব এড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানান।

তিনি নিশ্চিত করেন, সাংস্কৃতিক, ক্রীড়া ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে সহযোগিতা বজায় রেখে সেনাবাহিনী পাহাড়ে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ।

অধিনায়ক ১৬ ইস্ট বেংগল আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন পাহাড়ে শান্তি ও সম্প্রীতি রক্ষার প্রতীক হয়ে উঠবে এবং পাহাড়ি ও বাঙালি জনগণের মাঝে বন্ধন আরও সুদৃঢ় হবে। সংবর্ধনার মধ্য দিয়ে আলীকদমের এই বিজয়ী দলের গৌরবকে বিশেষভাবে স্মরণ করা হয়।

জমির উদ্দিন
বিশেষ প্রতিনিধি
৩০/০৯/২০২৫ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট