1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 8:28 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

উলিপুরে নিউজের মন্তব্য চাওয়ায় সংবাদকর্মীকে হুমকি এসিল্যান্ডের

Reporter Name
  • Update Time : Thursday, July 10, 2025,
  • 313 Time View

 

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুরে নিজ কক্ষে বসে থেকে বহিরাগত লোক দিয়ে সরকারি অফিস পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

বুধবার (৯ জুলাই) দুপুরে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়।

সেখানে দেখা যায়, এসিল্যান্ড আরিফুল ইসলাম নিজের চেয়ারে বসে আছেন এবং তার সামনেই একজন বহিরাগত ব্যক্তি সরকারি কম্পিউটারে গুরুত্বপূর্ণ নথিপত্র দেখছেন ও কম্পিউটার পরিচালনা করছেন।

কম্পিউটার পরিচালনাকারী সম্পর্কে অফিস স্টাফের কাছে জানতে চাইলে বলেন, সে আমাদের অফিসের কর্মচারী নয়।

তবে তারা আরও জানান, এসিল্যান্ড আরিফুল ইসলাম উলিপুরে যোগদানের পর থেকেই এই ব্যক্তিকে অফিসের কাজে ব্যবহার করছেন।

এ বিষয়ে জানতে চাইলে উলিপুর উপজেলা সহকারী কমিশার (ভূমি) আরিফুল ইসলাম (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) বলেন, “তিনি কুড়িগ্রাম সদর অফিসের কম্পিউটার অপারেটর। আমার কাজে আমাকে সাহায্য করছেন।”

পরবর্তীতে ১০ মিনিট পর আবার সহকারী কমিশনার আরিফুল ইসলাম ফোন দিয়ে সংবাদ কর্মীকে দালাল আখ্যাক্ষিয়ত করে বলেন, উলিপুরে যে আমি একবারে চাকরি করতে আসছি এমনটা না। নেক্সট টাইম আমার অফিসে আসলে খবর করে ছেড়ে দিব বলে হুমকি দেন।

এবং তিনি আরও বলেন, আপনার মতো লোককে চাকরির শুরু থেক দেখে আসছি।

এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা বলেন, “বিষয়টি আমার জানা নেই। তবে আমি বিষয়টি খতিয়ে দেখব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট