1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 9:25 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

কালিহাতীতে পুকুরে সাতার শিখতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : Tuesday, September 30, 2025,
  • 529 Time View

 

মোঃ আনিসুর রহমান শেলী
:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা চত্বর পুকুরে সাঁতার শিখতে গিয়ে প্রাণ হারালেন ইউনুসুর রহমান হৃদয় (১৮) নামে এক কলেজ ছাত্র। তিনি এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় বীরবাসিন্দা ইউনিয়নের পাছ-জোয়াইয় গ্রামের আব্দুল রহমানের ছেলে হৃদয় তার মাকে সাথে নিয়ে উপজেলার পুকুরে সাঁতার শিখতে নামেন। কিছু সয়ম টিউব দিয়ে সাতার কাটার পর একপর্যায়ে টিউববিহীন সাতার কাটতে গেলে গভীর পানিতে তলিয়ে যায়। পরে মায়ের চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে স্থানীয়রা  উদ্ধার  করে দ্রুত হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার চাচাতো ভাই খলিল মিয়া জানান, হৃদয় ও তার পরিবার কালিহাতী উপজেলা সদরের সাটুরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বাবা-মায়ের স্বপ্ন ছিল হৃদয় পড়াশোনা শেষ করে সরকারি চাকরি করবে। সেই স্বপ্ন পূরণের আগেই এ দুর্ঘটনায় হৃদয় প্রাণ হারালেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার্স ইনচার্জ মো.মাহবুবুর রহমান জানান, আমরা খবর ঘটনাস্থলে গেলে জানতে পারি হৃদয় তার মাকে নিয়ে উপজেলা চত্বরে সাঁতা শিখতে গিয়ে একপর্যায়ে পুকুরের গভীরে গেলে মারা যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় পরিবারসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট