1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 1, 2026, 10:53 pm
Title :
রূপসায় সেচ্ছায় পদত্যাগের একদিন পরে বহিষ্কার উল্লেখ করে সভাপতির ফেসবুক পোস্ট,সর্ব মহলে হাস্যরসের সৃষ্টি।  পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পটুয়াখালী পায়রা সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন।  নারায়ণগঞ্জে ঢাবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি নির্যাতনে হত্যা শিবগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে ১৯৭ জন নারীর মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ জ্বালানি সংকটে  মোটরসাইকেল বিক্রেতায় ধস, আকর্ষণীয় অফারেও নেই ক্রেতা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। 

কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : Thursday, September 25, 2025,
  • 98 Time View

মোঃ আনিসুর রহমান শেলী বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত বাসের চাপায় অনিক (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আবীর (১৫) নামের অপর এক আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ১২ টারদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিক টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের মোঃ নিশান আলীর ছেলে।

এলেঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার অনিক মোটরসাইকেলে করে বাড়ী থেকে বোনের বাড়ী কালিহাতী আসচ্ছিলেন।

বৃহস্পতিবার বোনের বাড়ি থেকে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় দুপুর ১২ টারদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতীর চাটিপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে এলেঙ্গা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে থানার
এসআই মাহাবুব বলেন, কালিহাতীর চাটিপাড়া এলাকায় বাসচাপায় ওই যুবক মারা যান।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট