1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:24 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

কাশিয়ানী ভুমি অফিসে সেবা নিতে গিয়ে অফিস কক্ষে কর্মচারীর হাতে মার খেলেন সিরাজুল ইসলাম নামের এক বৃদ্ধ 

Reporter Name
  • Update Time : Thursday, August 31, 2023,
  • 414 Time View

জেলা প্রতিনিধি মোঃ শাহীনঃ গোপালগঞ্জের কাশিয়ানী ভূমি অফিসে সেবা নিতে গিয়ে অফিস কক্ষে আটকিয়ে কর্মচারীরা সিরাজুল ইসলাম(৬০) নামের এক ব্যক্তিকে মারধর করেন। কাশিয়ানী ভূমি অফিসের কর্মচারীগণ মোটা অংকের ঘুষ নিয়ে দীর্ঘ নয় মাস ঘুরিয়ে সিরাজুল ইসলামের কাজ না করে দেয়ায় কাশিয়ানী মানবাধিকারে বিষয়টি জানালে। ৮ ই আগস্ট সিরাজুল ইসলামের হেয়ারিং ডেট ছিল হাজিরা দিতে অফিস কক্ষে ঢুকতেই সিরাজুল ইসলামকে রুমের মধ্যে ছিটকানি লাগিয়ে অমানুষিক নির্যাতন করতে থাকলে ওখানকার লোকজন চিৎকার চেঁচামেচি শুনতে পেরে তাকে উদ্ধার করে। অফিসের কক্ষে দরজা আটকে বিল্লাল, দুলাল, মিজান, আশরাফ কিল ঘুষি ও লাঠি দিয়ে মারতে থাকে। সিরাজুল ইসলামের ভাষ্যমতে মিউটেশনের কথা বলে আশরাফকে ১৯ হাজার ও দুলালকে চার হাজার টাকা দিয়ে নয় মাস যাবত ঘুরতেছে কিন্তু তার কাজ হচ্ছে না। এমতাবস্থায় তিনি মানবাধিকার অফিসে বল্লে ওরা ক্ষিপ্ত হয়ে শুনানির দিন আনুমানিক সকাল ১০:৩০ মিনিটে আমাকে পেয়ে দরজা আটকিয়ে মারতে থাকে ও বলে এখন কোন বাপ তোকে বাঁচাবে সাংবাদিকদের বলিস বলে চাকু দিয়ে মেরে ফেলার হুমকি দেয় কর্মচারী মিজান ,কর্মচারী আশরাফ খাতা দিয়ে বাড়ি মারতে থাকে এবং তার কাছে থাকা কাগজপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন লাইট, সিসি ক্যামেরা বন্ধ করে দেয়া হয়।

ভূমি অফিস থেকে বেরিয়ে কাশিয়ানী মানবাধিকার অফিসে ফোন দিলে মানবাধিকার সভাপতি ও অন্যান্যরা আসলে কর্মচারীরা তাদের সামনে কথা বলেনি। সেবা নিতে আসা অন্যান্য লোকজন নেককার লজ্জাজনক ঘটনা ঘটেছে বলে বলেন।ঘটনার সময়

এসিল্যান্ড অফিসে ছিলেন না।যখন তিনি আসলেন তখন তার কাছে বিষয়টি বল্লে তিনি ভুক্তভোগী সিরাজুল ইসলামকে তার কাছে একটা লিখিত অভিযোগ দিতে বলে এর উপযুক্ত বিচার করবেন বলে জানিয়েছেন।কিন্তু সিরাজুল ইসলাম লিখিত অভিযোগ দেয়ার বিশ দিন অতিবাহিত হওয়ার পরেও তার কোন বিচার এসিল্যান্ড মহোদয় করেননি।

এলাকার জনসাধারণের মতে এই ভূমি অফিসে টাকার বাণিজ্য চলে, টাকা না দিলে কোন কাজই হয় না। ভূমি অফিসের অপরাধ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিলে জনগণের ভোগান্তির শেষ হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট