1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:13 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি বিক্রির দায়ে মাটি ব্যবসায়ীর ভেকু জব্দ 

Reporter Name
  • Update Time : Monday, August 22, 2022,
  • 472 Time View
স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করার দায়ে মাটি ব্যবসায়ীর ভেকু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দরগাবাজার এলাকায় অভিযানকালে ভেকুটি জব্দ করেন।
জানাযায়, উপজেলার কাওরাইদ ইউনিয়নের দরগা বাজার এলাকা থেকে দীর্ঘদিন ধরে কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করে আসছিল কয়েকজন অসাধু মাটি কারবারি। সংবাদ পেয়ে দুপুর ১২ টায় ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে অসাধু মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি ভেকু জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেহেনা আক্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট