1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 31, 2026, 2:41 pm
Title :
গজারিয়া পূর্ব শক্রতার জেরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ  গাজীপুরে চিলাই খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গাজীপুর জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী  রূপসায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।  শিবগঞ্জে সুবিধাভোগীদের মাঝে ভিডব্লিউবি চাল বিতরণ । সখীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: ছেলে পলাতক সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নিহত মাছের ব্যবসার আড়ালে চোরাই রিকশা বাণিজ্য, মুগদায় সক্রিয় চক্রের অভিযোগ ‎সীমান্তে ১৫ বিজিবির বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ টাঙ্গাইলের এলেঙ্গা ফিলিং স্টেশনে ম্যাজিস্ট্রেট ‘শুভ’র অভিযান:

গাজীপুরে নবাগত পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ

Reporter Name
  • Update Time : Thursday, November 20, 2025,
  • 165 Time View

 

মোঃ হাইউল উদ্দিন খান,গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার দায়িত্ব গ্রহণ করেছেন।

বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৪টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার ১৬ নভেম্বর জারিকৃত আদেশে তাকে জিএমপি কমিশনার হিসেবে পদায়ন করা হয়।

জানা যায়,দায়িত্ব গ্রহণের জন্য জিএমপি সদরদপ্তরে পৌঁছালে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম নবাগত কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জিএমপির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

নবাগত কমিশনার ইসরাইল হাওলাদার এরপর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ও দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জননিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় জিএমপির উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের প্রধানসহ সকল স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন, যারা নতুন কমিশনারকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে জিএমপিকে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট