1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 5:17 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর ও নারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Wednesday, July 16, 2025,
  • 315 Time View

 

চোখে গুরুতর জখম কল্পনা বেগম, যুবদল নেতা বাশারসহ একাধিকের বিরুদ্ধে মামলা

সাজেদুল ইসলাম রাসেল গাবতলী (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার গাবতলীতে বসতবাড়ি ভাঙচুর, লুটপাট এবং একজন নারীকে রড দিয়ে আঘাত করে চোখে গুরুতর জখম করার ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বাশারকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃত বাশার (৩৫) গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের বড় সাগাটিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক খোকার ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মামলার বাদী সৌদি প্রবাসী শফিকুল ইসলাম জানান, তার প্রতিবেশীদের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়। তারা বসতবাড়ি ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে।
হামলার সময় বাধা দিলে বাদীর স্ত্রী কল্পনা বেগম (৪৫) কে বাশারের নির্দেশে হামলাকারীরা রড দিয়ে আঘাত করে, এতে তার বাম চোখ মারাত্মকভাবে জখম হয়। তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় বাদীর মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার রাতেই শফিকুল ইসলাম গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বাশারকে প্রধান আসামি করে আরও ছয়জন — ওয়াদুদ, মোঃ রতন, রাবু মিয়া, মনোয়ার হোসেন রিমন পিলু, শহিদ হোসেন ও অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত যুবদল নেতা বাশারকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১৫ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট