1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 11:31 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

তানোর কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি, মাদকসহ আটক, স্কুলের ভাবমূর্ত ক্ষুন্ন!

Reporter Name
  • Update Time : Sunday, July 6, 2025,
  • 264 Time View

 

তানোর (রাজশাহী) প্রতিনিধি; জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোর উপজেলার কালিগঞ্জ বাজারে র‍্যাব-৫ এর বিশেষ অভিযানে বিএনপি নেতা ও কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি ময়েজউদ্দিন এবং তার ছেলে কে মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।

স্থানীয় একটি ফার্মেসিতে নিষিদ্ধ নেশাজাতীয় ওষুধ বিক্রয়ের সময় তাদের আটক করা হয়। এ সময় আরও তিনজনকে নেশা সেবনের দায়ে হাতেনাতে আটক করে র‍্যাব। অভিযানে ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়।

একজন প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির মাদকের সঙ্গে জড়িত থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকে বলেছেন, একজন মাদক ব্যবসায়ী কীভাবে একটি স্কুলের সভাপতি হন – তা গভীরভাবে চিন্তার বিষয়। এতে করে স্কুলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।

স্থানীয় একাধিক বাসিন্দা হতাশা প্রকাশ করে বলেন, “আমরা ভাবতেই পারি না যে আমাদের স্কুলের সভাপতি এমন কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। এটা পুরো সমাজ ও নতুন প্রজন্মের জন্য খুবই বিপজ্জনক বার্তা দেয়।”

র‍্যাব জানিয়েছে, ময়েজউদ্দিন ও তার ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, স্কুল কমিটির সভাপতির এমন কর্মকাণ্ডের পর তাকে বরখাস্ত ও গভর্নিং বডি পুনর্গঠনের দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট