
এস.এম.রুহুল তাড়াশী,
স্টাফ রিপোর্টার :-
তাড়াশ উপজেলা চেয়ারম্যান হতে চান সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ।
সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন, যুব সমাজের আইকন, কারা নির্যাতিত, সাবেক ছাত্রনেতা,বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাড়াশ উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ,
স্বপ্ন দেখেন না সেই স্বপ্ন ব্যাস্তবায়ন করতে ভালোবাসেন। এবং স্বপ্নকে বাস্তবেও রুপ দিতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। সাহসী,ত্যাগী, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট প্রতিবাদী কন্ঠস্বর, অসহায় মানুষের আশ্রয়স্থল, গরীব দুঃখী অসহায় মেহনতি মানুষের বন্ধু হিসেবে পরিচিত ফরহাদ আলী বিদ্যুৎ।
ফরহাদ আলী বিদ্যুৎ এর ব্যক্তি ও রাজনৈতিক জীবন থেকে জানা যায়,পিতা মরহুম জামাল উদ্দীন তাড়াশ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করছেন। পরবর্তীতে তিনি ১৯৮৬ থেকে ২০১২ সাল পর্যন্ত তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর বিভিন্ন সদস্য পদে দায়িত্ব পালন করেছেন।
ফরহাদ আলী বিদ্যুৎ,
২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব পালন করেন।২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভাড়াশ উপজেলা শাখার সম্মেলনে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী উত্তরবঙ্গের অহংকার মরহুম মোহাম্মদ নাসিমের উপস্থিতিতে সরাসরি ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর দলকে ধীরে ধীরে সুসংগঠিত করতে থাকেন।
২০১৪ সালে তাড়াশ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে শক্তিশালী প্রতিপক্ষ যুবদলের সাধারণ সম্পাদককে – বিপুল ভোটে পরাজিত করে জনগণকে সেবা দিয়ে সুষ্ঠুভাবে মেয়াদ পূর্ণ করে।
উপজেলা চেয়ারম্যানের পদপ্রার্থী মোঃ ফরহাদ আলী বিদ্যুৎ বলেন,ভাইস চেয়ারম্যান থাকা কালীন সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, কবরস্থান ও মহাশ্মশানের কাজ করেছি আমি আশাবাদী তাড়াশ উপজেলা জনগণ আবারো আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করে তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করার সুযোগ করে দিবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু।