1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 26, 2026, 12:10 pm
Title :
টাঙ্গাইলে বিপুল উৎসাহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত গজারিয়া ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গণমাধ্যম একটি শক্তিশালী অংশীদার জেলা প্রশাসক – নুরুল করিম ভূঁইয়া গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া এলাকায় বাসাইলে মাদকসহ ২ কারবারি আটক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার রূপসায় স্ত্রীকে কটুক্তির প্রতিবাদ করায় সন্ত্রাসী কর্তৃক স্বামী-দেবর সহ ৪ জনকে কুপিয়ে জখম। গজারিয়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত জনগনের সুবিদার্থে বিনামুল্যে ওয়াইফাই সুবিদা করে দেওয়া হয়েছে – ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   জিয়াউর রহমান ৭৪এ দুর্ভিক্ষ থেকে সমৃদ্ধ অর্থনীতি দেশ গড়ে তুলেছিলেন—–মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম

পটুয়াখালীর কুয়াকাটায় ৮৫ পিস ইয়াবাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার। 

Reporter Name
  • Update Time : Saturday, December 20, 2025,
  • 195 Time View

 

 

মোঃগোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় ৮৫ পিস ইয়াবাসহ বেল্লাল হোসেন বিল্লু নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে কুয়াকাটার নবীনপুর এলাকায় মহিপুর থানা পুলিশের এস আই শামসুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । বিষয়টি অভিযান পরিচালনাকারী এস আই শামসুল ইসলাম নিশ্চিত করেন। আটককৃত বিল্লু মহিপুর থানার পূর্ব আলীপুর গ্রামের আকবর আলীর ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, বিল্লু কুয়াকাটার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও নিয়ন্ত্রণ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— মহিপুর থানার জিআর নং ১৩০/২০ (কলা:)

জিডি নং ৬৮/২১, তারিখ: ২ মার্চ ২০২১ধারা ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮  এজাহারে অভিযুক্ত ও মহিপুর থানার এফআইআর নং ২৪/৪৬,তারিখ: ২৮ মার্চ ২০২০

চার্জশিট নং ৪৬,এজাহারে অভিযুক্ত তারিখ: ৩০ মে ২০২০। কিছুদিন পুলিশের নজরদারিতে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

 

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি বিল্লুকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, মহিপুর এলাকা মাদকমুক্ত করতে পুলিশের এ বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট