1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 12:49 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

পটুয়াখালীতে আশরাফিয়া মাদ্রাসায় ৪১ কৃতি ছাত্রকে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Saturday, July 5, 2025,
  • 276 Time View

 

মোঃ গোলাম রাব্বী,স্টাফ রিপোর্টার:- দ্বীনী শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান পটুয়াখালী জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসা, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষায় হিফজ বিভাগে ২য় ও ৩য় স্থান ও কিতাব বিভাগে ১৫ ও ১৬ তম স্থানসহ মোট ১২ জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান এবং ২৯ জন মুমতায (এ +) অর্জনকারী কৃতি ছাত্রদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত।

শনিবার (০৫ জুলাই) সকাল ১০ টায় সদর উপজেলার হেতালিয়াস্থ আশরাফিয়া মাদরাসা মিলনায়তনে মাদরাসার সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ জিয়াউল করিম এর সভাপতিত্বে ও মুফতী শাব্বীর আহমেদ সঞ্চালনায় ২০২৫ সালের হিফজ বিভাগ পরীক্ষায় কৃতি ছাত্রদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাফ) এর সহ-সভাপতি প্রিন্সিপাল হযরত মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুল ইসলাম সজল, আশরাফিয়া মাদরাসার মুতাওয়াল্লী ও মৌলভর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ গোলাম মাওলা, বেফাফ ঢাকার প্রধান পরিচালক মাওঃ উবায়দুর রহমান খান নদভী দা.বা., এফবিসিসিআই এর সাবেক পরিচালক হাজী মোঃ আবুল হাসেম।
স্বাগত বক্তব্য জামিয়া আশরাফিয়া মাদানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখুল হাদীস মাওলানা মোঃ আব্দুল হক কাওসারী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ মাহমুদুল ইসলাম নাসির হাওলাদার, মাওঃ আবু ইউসুফ, মাওঃ আঃ কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন মৃধা, মুফতী আবু জাফর, মাওঃ মোতাহার উদ্দিন প্রমুখ। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বেফাকুল মাদারিল আরাবিয়া বাংলাদেশ এর ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জনকারী ১২ জনসহ মুমতায পরীক্ষায় ‘এ প্লাস’ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরুপ পুরস্কার ও নগদ অর্থ তুলেদেন। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল হক কাওসারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট