1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 14, 2026, 10:08 pm
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

পটুয়াখালীতে ভারি বর্ষণে জলবদ্ধতায় নাকাল নগরবাসী, জনজীবনে দুর্ভোগ।

Reporter Name
  • Update Time : Tuesday, July 8, 2025,
  • 178 Time View

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- টানা কয়েক দিনের ভারি বর্ষণে পটুয়াখালীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে জেলার অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, ভেসে গেছে চাষের জমি, মাছের ঘের ও পুকুর। শহর ও গ্রামে পানি জমে মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।

টানা কয়েক দিনের বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালীর জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলার অধিকাংশ এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা,ভেসে গেছে মাছের ঘের, পুকুর ও চাষের জমি। শহর ও গ্রামের রাস্তায় পানি জমে মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।

পটুয়াখালী আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা জেলার জন্য চলতি মৌসুমের সর্বোচ্চ।
পৌর শহরের তিতাস মোড়,সবুজবাগ, জুবিলী স্কুল রোড,নিউ মার্কেট সহ এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। শহরের বাড়িঘরেও পানি ঢুকে পড়ায় মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। গ্রামীণ অঞ্চলে স্রোতের পানিতে ডুবে গেছে অসংখ্য মাছের ঘের ও খামার।
আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তিনি আরও জানান, পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উপকূলীয় মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী মানুষ দুর্ভোগে পড়েছেন। অনেকে আশঙ্কা করছেন, বৃষ্টি আরও কয়েকদিন চললে পটুয়াখালীতে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।
জলাবদ্ধতা নিরসনে পৌর কর্তৃপক্ষের উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা। একইসঙ্গে তারা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট