1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 7, 2026, 4:57 pm
Title :
টাঙ্গাইলের কালিহাতীতে প্রথমবার এলজিইডির ১৬ গ্রুপের ইজিপি টেন্ডার লটারির ড্র অনুষ্ঠিত রূপসায় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জিএম কামরুজ্জামান টুকু’র গণসংযোগে সাধারণ জনগণের ব্যপক সাড়া।   চাটমোহরে দম্পতিকে বেঁধে রেখে ৩ ট্রান্সফরমার চুরি কালিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী আটক সংশয় ও সমালোচনার গণ্ডি পেরিয়ে গণপূর্ত উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ

পটুয়াখালীর কলাপাড়ায় বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরন।

Reporter Name
  • Update Time : Sunday, August 17, 2025,
  • 139 Time View

 

মোঃগোলাম রাব্বী, স্টাফ রিপোর্টার:- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্যবন্দর আলীপুরে ষ্টার বরফ মিলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আতংকের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় শ্বাসকষ্ট হওয়ায় মো.আফজাল (৩৫) নামে এক শ্রমিককে অসুস্থ অবস্থায় কুয়াকাটার তুলাতলী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

শনিবার রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটার পর ব্যাপক গন্ধ ছড়িয়ে পড়ায় আলীপুর এবং মহিপুর এলাকার মানুষ আতংকিত হয়ে পড়ে।
তবে গ্যাসের তীব্র গন্ধে কারো কারো নিঃশ্বাস নিতে কষ্ট হয়। এ সময় নিরাপদ আশ্রয়ে ফিরে যেতে শতশত মানুষ দৌড়ঝাপ করে।

এলাকার একাধিক  মানুষ নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন’ মিল মালিকদের অসাবধানতার কারনে এমন ঘটনা এর আগেও ঘটেছে। বিশেষ করে সিলিন্ডার গুলো বেশী পুরনো হলে এমন ঘটনা ঘটার আশংকা থাকে বলে তারা উল্লেখ করেন।

এ ব্যাপারে শামীম মিয়া নামে মহিপুরের এক বাসিন্দা জানান, ঘটনাটি আলীপুরে হলেও গন্ধ ছড়িয়ে পড়েছে প্রায় এক কিলোমিটার জুড়ে। তার নিজেরও শ্বাস প্রশ্বাস জনিত সমস্য হয়েছিল।
একই এলাকার মো.মনির উদ্দিন জানান, এঘটনায় এখনো হয়তো তেমন কিছু হয়নি,ভবিষ্যতে বড় ধরনের কিছু যে হবে না,তা বলা যায় না। তিনি বরফ কল মালিকদের সর্তক হওয়ার অনুরোধ করেন।
এ ব্যাপারে ষ্টার বরফ মিল মালিকের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট