1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 12:49 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

পাবনায় কবরস্থান থেকে ২১ টি কঙ্কাল চুরি, জনমনে আতঙ্ক।

Reporter Name
  • Update Time : Friday, July 4, 2025,
  • 385 Time View

 

বুলবুল হাসান সিনিয়র স্টাফ রিপোর্টার: পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার বিরাহিমপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ২১ টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ৪ জুন দিবাগত রাতে কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে। উল্লেখ্য পাবনা জেলায় এর আগে ৯ জুন দিবাগত রাতে সাঁথিয়া উপজেলার রাজাপুর কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর দুই দিন আগে পার্শ্ববর্তী দুই কিলোমিটার দূরের সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়। এর মাস খানেক আগে আমিনপুর কবরস্থান থেকে ১৬টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী জানান কঙ্কাল চুরির বিষয়ে বিরাহিমপুর কবরস্থান কমিটি ও স্থানীয় জনগণ করবস্থান থেকে মরদেহের কঙ্কাল চুরির খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মধু বলেন কবরস্থান থেকে কঙ্কাল চুরির হিড়িক পড়েছে। একের পর এক কঙ্কাল চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতিপূর্বে পার্শ্ববর্তী বেশ কয়েকটি কবরস্থানে কঙ্কাল চুরি ঘটনা ঘটেছে।

আমিনপুর থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কবর থেকে কঙ্কাল চুরি এটা খুবই অপ্রত্যাশিত ঘটনা। কবরস্থানে পাহারাদার রাখাও সম্ভব নয়।

কঙ্কাল চুরি ঘটনায় পাবনার জেলা প্রশাসক বলেন, এ ঘটনা খুবই দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হইবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট