1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 15, 2026, 2:12 am
Title :
গাজীপুরে তারেক রহমানের আগমন উপলক্ষে  হাজারো নেতাকর্মীর ঢল  কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সালথায় জমি নিয়ে বিরোধে সালিশ বৈঠকে সৎ মা’কে পিটিয়ে জখম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসী দের অভয়ারণ্য ফার্মগেটে রূপসী বাংলা নামের আবাসিক নামে চলছে মাদক ও নারীর দেহ ব্যবসা দুর্নীতি ও অবৈধ ভবনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় নারী সাংবাদিককে হেনস্তা কারী ইমারত পরিদর্শক অপি রুবেল গ্রেফতার।  গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযোগে অর্থদণ্ড রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব পদে বগুড়া সোনাতলার কৃতি সন্তান সাহাবুর রহমান রানীশংকৈলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার: তীব্র নিন্দা, মামলা প্রত্যাহারের দাবি গোপালপুরে তিন দশক পর গোয়ালবাড়ী খাল পুনঃখনন কাজ শুরু  মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে অভিযুক্ত ব্যক্তির প্রত্যাহারসহ সাত দিনের আলটিমেটাম

ফেনীর সোনাগাজীতে “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ লেখা” বস্তায় চাল বিতরণ

Reporter Name
  • Update Time : Monday, June 30, 2025,
  • 662 Time View

 

মো:মিজানুর রহমান (পলাশ),জেলা প্রতিনিধি ফেনী,
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করার প্রায় এগারো মাস পার হলেও ফেনীর সোনাগাজী উপজেলায় এখনো সরকারিভাবে বিতরণ করা চালের বস্তায় তার নামাঙ্কিত স্লোগান শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ দেখা যাচ্ছে। বিষয়টি ঘিরে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্য ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রোববার (২৯ জুন) সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন পরিষদ থেকে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় দরিদ্র ও দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়। বিতরণকৃত প্রতিটি বস্তায় কালো কালি দিয়ে বড় অক্ষরে লেখা ছিল শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।
নবাবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আমরা যা পেয়েছি তাই বিতরণ করেছি। চালের বস্তাগুলোতেই ওই স্লোগান লেখা ছিল। বিতরণকালে উপস্থিত অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু আমরা কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারিনি।

নবাবপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিয়নের ১১৬ জন উপকারভোগীকে জুন মাসের বরাদ্দ অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে এবং বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ লেখা ছিল। তবে কেন এমন বস্তা এসেছে তা আমাদের জানা নেই।

সোনাগাজী উপজেলা খাদ্য গুদামের কর্মকর্তা মঞ্জুর আহমেদ বলেন, চালের বস্তাগুলো শেখ হাসিনার শাসনামলের। তখন গুদামে অনেক চালের বস্তা সংরক্ষিত ছিল। সেগুলো এখন বিতরণ করা ছাড়া আর কোনো উপায় ছিল না।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু ও সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এটি অত্যন্ত ন্যক্কারজনক এবং অবাঞ্ছনীয় একটি ঘটনা। এটি কোনোভাবেই কাম্য নয়। একটি নিরপেক্ষ সরকারি সহায়তা কার্যক্রমে রাজনৈতিক স্লোগান লেখা চালের বস্তা ব্যবহার করা জনসচেতনতা ও প্রশাসনিক দায়বদ্ধতার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড সরকারের ব্যর্থতা এবং স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ।

তারা আরও বলেন, সরকারি সহায়তা জনগণের অধিকার, সেখানে কোনো রাজনৈতিক প্রচারণা বা ব্যক্তিকেন্দ্রিক প্রচার কাম্য নয়। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন বলেন, খাদ্য গুদামে গত বছরের মজুত থাকা চালের বস্তাগুলোতে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানটি লেখা ছিল। পুরোনো চাল মজুত থাকায় তা বিতরণ করতে হয়েছে। তবে বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর আমি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি আরও বলেন, আমি ইতোমধ্যে খাদ্য গুদাম কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনকে নির্দেশ দিয়েছি, ভবিষ্যতে এ ধরনের বস্তা বিতরণের পূর্বে বস্তায় থাকা রাজনৈতিক স্লোগানগুলো যেন কালো কালি বা রঙ দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে করে বিতরণ কার্যক্রমকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট